Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণকালে কোনো প্রচার করা যাবে না: সিইসি

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৮:২২ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২০:৩২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন

‎‎ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবার রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো যাবে না।

‎বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‎সিইসি বলেন, ‘এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই।’

‎সব স্টেকহোল্ডারের সহযোগিতাও পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আশা করি একটি সুন্দর নির্বাচন হবে।’

‎সিইসি বলেন, ‘১৯৯১ সালের পর প্রথমবারের মতো এ নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। এটা আমার জন্য ভাগ্যের বিষয়।’

‎রাষ্ট্রপতি নির্বাচনে প্রচার-প্রচারণার সুযোগ নেই জানিয়ে সিইসি আরো বলেন, ‘নির্বাচনি স্থানে উপস্থিত থেকে কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো যাবে না।’

‎উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে ওইদিনই পদটি শূন্য হয়ে যায়। পরে ৬ আগস্ট তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সংসদ সদস্যরাই ভোট দেবেন। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় মোট ভোটার ৩৪৯ জন।

‎২০ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের বৈঠককক্ষে ভোটগ্রহণের পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন সিইসি। পরে ওইদিনই গেজেট প্রকাশ করবে কমিশন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর