Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপে টিকিট বিক্রিতে ধস

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৪

নিরাপত্তা শঙ্কায় টি-২০ বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। বয়কটের ঘোষণা দেওয়ার পরপরই বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, বাংলাদেশের এই সরে আসায় বেশি ক্ষতি হবে আইসিসিরই। টুর্নামেন্ট শুরুর আগে আভাস পাওয়া যাচ্ছে এমন কিছুরই। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কলকাতায় বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলোর টিকিট বিক্রিতে রীতিমত ধস নেমেছে!

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সি গ্রুপে বাংলাদেশের তিনটি ম্যাচ ছিল কলকাতায়, একটি মুম্বাইয়ে। বাংলাদেশের বাদ পড়ার পর তাদের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশের অনুপস্থিতিটা বেশ ভালোভাবেই বুঝা যাচ্ছে টিকিট বিক্রিতে। টুর্নামেন্ট শুরুর যেখানে মাত্র একদিন বাকি, সেখানে খুবই সামান্য পরিমানে বিক্রি হয়েছে এই গ্রুপের ম্যাচের টিকিট।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র ২৯১৭টি। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রির সংখ্যা ২০৭৫টি। সবচেয়ে ভয়াবহ অবস্থা স্কটল্যান্ড-ইতালি ম্যাচের। এই ম্যাচের জন্য মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি করতে পেরেছেন আয়োজকরা!

বাংলাদেশের সরে আসায় তাদের ৪টি ম্যাচের প্রতি দর্শকের আগ্রহ একেবারেই কমে গেছে। শেষ পর্যন্ত এই ৪ ম্যাচে কতোটা ক্ষতির মুখে পড়বে আয়োজকরা, সেটা জানা যাবে গ্রুপ পর্ব শেষ হলেই।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর