Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাজারে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন এমপি খায়রুল কবির খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০০

নরসিংদী: পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিটরিং করেছে বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী- ১ সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মাধবদী ও বিকেলে নরসিংদী বড় বাজার মনিটরিং করেন তিনি।

এ সময় তিনি বলেন, রমজান মাসে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য আমরা সজাগ রয়েছি। কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করলে বা অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি ভোক্তা অধিকার ও প্রশাসনকে স্পষ্ট বলে দিয়েছি, নিয়মিত মনিটরিং অব্যাহত রাখতে হবে যাতে কেউ সাধারণ মানুষের পকেট কাটতে না পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া মনিটরিং চলাকালে তিনি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেন।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর