Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ২১:৪৯ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২২:৩৪

৪ ব্যাংকের পর্যবেক্ষক। ছবি: সারাবাংলা

ঢাকা: ৪টি বেসরকারি খাতের ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এ পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানা গেছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে।

বিজ্ঞাপন

এছাড়া প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবিরকে এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামানকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়ে ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এর মাধ্যমে ব্যাংকগুলোর প্রশাসনিক কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক শৃঙ্খলা আরও জোরদার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর