Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২০:২৬

নিহত তিন জন।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে যাওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।

দুর্ঘটনায় গুরুতর আহত চিনা কুমার ত্রিপুরা (২২) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

চিনা কুমার হারোয়ালছড়ি ইউনিয়নের হাজিরখিল চা বাগান এলাকার মাহেন্দ্র ত্রিপুরার ছেলে।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দিঘি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল, শান্তি পরিবহণের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসছিল।

বিজ্ঞাপন

পথে ফেলাগাজী দিঘী মোড় এলাকায় বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে যান। এ সময় বাসটি সড়কের পাশে উলটে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের এক আরোহী। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।

আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের আরও দুই আরোহীকে মৃত ঘোষণা করেন। এতে অন্তত ২০ যাত্রী আহত হন।

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর