Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৯:২৩ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২৩:০২

মোশাররফ হোসেন

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) ধাক্কায় মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল্লাহ সিকদার পাড়া এলাকার মাহামুদুল হক চৌধুরীর ছেলে। তিনি জিদ্দাবাজারের ‘তারিন এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া টমটম তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর