Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ০৯:৩৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১২:০৭

মির্জা আব্বাস। ফাইল ছবি।

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে তার কৃত্রিম অক্সিজেন সহায়তা খুলে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। এমনকি আজ তিনি চোখ মেলে তাকিয়ে চারপাশ পর্যবেক্ষণ করেছেন বলে জানা গেছে, যা তার সুস্থ হয়ে ওঠার পথে একটি বড় ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

গত ১২ মার্চ বৃহস্পতিবার ইফতারের সময় পানি পানের সময় আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন এই প্রবীণ রাজনীতিবিদ। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে মস্তিষ্কে জটিলতা ধরা পড়লে, জরুরি ভিত্তিতে ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং গত শুক্রবার দুই দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে ও উন্নত চিকিৎসার প্রয়োজনে গত রবিবার এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

বর্তমানে সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও তার শারীরিক সূচকগুলো স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর