Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লা লিগা / প্রথম মাদ্রিদ ডার্বি নিয়ে রোমাঞ্চিত রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৬ ০৯:২০

কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো হাইভোল্টেজ ম্যাচটির অংশ হতে যাচ্ছেন আলভারো আরবেলোয়া। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন রিয়াল মাদ্রিদ কোচ।

লা লিগায় ফিরতি লেগে রোববার মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু মাঠের লড়াই।

চলতি মৌসুমে এটি তৃতীয় মাদ্রিদ ডার্বি। লা লিগায় প্রথম দেখায় অ্যাটলেটিকোর মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এবারের লড়াই তাদের জন্যে সেটার প্রতিশোধ নেওয়ার একটা উপলক্ষও।

গত জানুয়ারিতেই জাভি স্থলাভিষিক্ত হন আরবেলোয়া। তার কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে ভালো করলেও, লা লিগায় কিছুটা ভুগছে রিয়াল। সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে হেরেছে তারা। লিগ টেবিলে বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে।

বিজ্ঞাপন

চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ ধরে রাখতে এই ডার্বি মাদ্রিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আগের দিন সংবাদ সম্মেলনে নিজের প্রথম মাদ্রিদ ডার্বি নিয়ে অনুভূতি তুলে ধরেন আরবেলোয়া, ‘প্রচুর উদ্দীপনা ও রোমাঞ্চ নিয়ে ম্যাচটির জন্য প্রস্তুত। এটা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, মূল্যবান তিনটি পয়েন্টের জন্য, সমর্থকদের জন্য এবং ম্যাচটি ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই জন্য। উপভোগের মানদণ্ডে এটা সেরা ম্যাচগুলোর একটি। আমি বের্নাবেউয়ের গ্যালারিতে দর্শকদের উন্মাদনা দেখার অপেক্ষায় আছি।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর