Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ০৯:১১ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১২:৫৯

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বরাতে হামলার তথ্য জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) চালানো এ হামলায় মার্কিন বাহিনীর কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইরানকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো ধরনের টোল বা শুল্ক আরোপ থেকে বিরত রাখা। তিনি এ ধরনের সম্ভাবনাকে অবৈধ ও ‘বিশ্বের জন্য বিপজ্জনক’ বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চলমান এই যুদ্ধ আরও দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, ইসরায়েল ইরানের পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনা ও অস্ত্র কারখানায় ব্যাপক হামলা চালিয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর