Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরব থেকে ফিরল নিহত ৯ বাংলাদেশির মরদেহ

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৭:৪২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ২০:১২

ঢাকা: সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে, গত ৯ আগস্ট রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার ওই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ভয়াবহ ওই দুর্ঘটনায় দগ্ধ হয়ে মোট ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া এই ৯ জনের মধ্যে ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন- উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

বিজ্ঞাপন

জানা যায়, আগুন লাগার ওইদিন রাতে কাজ শেষে শ্রমিকেরা কারখানার ভেতরেই ঘুমাচ্ছিলেন। অভিযোগ রয়েছে- কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর কেউ বের হতে পারেননি। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর