Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈশাখ আবাহন / নববর্ষের যাত্রায় উজ্জীবিত দেশ [ছবি]

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ২৩:৩১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১২:৩৭

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতে অস্থির পুরো পৃথিবী। অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক টানাপোড়েনের ঢেউ সারা পৃথিবীজুড়ে। আশা-নিরাশার দোলাচলে দুলছে জীবন। এর মধ্যেই এসেছে বাঙালির প্রাণের উৎসব—পহেলা বৈশাখ। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন আজ। এই দিনটিতে বাঙালি মেতেছিল প্রাণে প্রাণে। প্রতিবছরের ন্যায় এবারও নতুন শক্তি ও উদ্যোম এবং বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ফিরে এসে আরও উজ্জ্বল করে তুলেছে বাঙালির আত্মপরিচয়কে। হাজারো দুঃখ-কষ্ট ভুলে, হতাশা-গ্লানি মুছে আজ নবরূপে আত্মশক্তিতে উজ্জীবিত সবাই। এদিন সূর্যোদয়ের সঙ্গে শুরু হয় নতুন বঙ্গাব্দের যাত্রা। ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় দিনটি। ঢাকায় রমনা বটমূলে ছায়ানটের বৈশাখ আবাহন, চারুকলার বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে বরণ করে নেওয়া হয়। ঢাকা শহর ঘুরে বৈশাখী আয়োজনের এই ছবিগুলো ফেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর