Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার: সারজিস আলম

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০৯:১৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১২:২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

ঢাকা: বিশ্ববাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অজুহাতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (১৯ এপ্রিল) থেকে এই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে ‘জ্বালানি সিন্ডিকেটের কাছে নতি স্বীকার’ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম সরকারের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকার নতি স্বীকার করেছে।

বিজ্ঞাপন

সারজিস আলমের ফেসবুক পোস্ট।

মন্ত্রণালয়ের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১২০ টাকা। একইভাবে পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১১৬ টাকা। এছাড়া ডিজেল ও কেরোসিনের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় এবং কেরোসিন ১৩০ টাকায় কিনতে হবে গ্রাহকদের। এর আগে ডিজেলে ১০০ টাকা এবং কেরোসিনে ১১২ টাকা দাম কার্যকর ছিল। অর্থাৎ, ডিজেল ও কেরোসিনের দাম যথাক্রমে ১৫ ও ১৮ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর