পাবনা: জাতীয় নাগরিক কমিটি এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামীলীরা তো খুনি স্বৈরাচার। এই বাংলাদেশে একটি গণহত্যা করে পালিয়ে গিয়েছে। তাদের পতন হয়েছে। বিএনপির নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছে তাদের জন্ম যেখানে সেখানে দাফনও হয়ে গেছে। দিল্লির একটি দল জনগণের প্রতিনিধিত্ব কিভাবে করবে উপস্থিত নেতাকর্মীদের মাঝে এই প্রশ্ন তিনি রাখেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০ টায় পাবনার চাটমোহরে জুলাই পদযাত্রা উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দিল্লির কোন দলের কাছে বাংলাদেশ কী নিরাপদ থাকতে পারে কি না। দেশের দলকেই আপনাদেরকে বেছে নিতে হবে। বাংলাদেশের বর্তমান সিস্টেমে সাধারণ মানুষ কোনো সুবিধা পায়না। প্রত্যেক জায়গায় দালাল ধরে, টাকা দিয়ে, কাউকে দিয়ে ফোন করিয়ে সুবিধা পেতে হয়। এটা বাংলাদেশের কোনো সিস্টেম হতে পারে না, স্বাধীন স্বার্বভৌম কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। ক্ষমতাবানরা নিজেদের স্বার্থ উদ্ধার করলেও, হাজারো সাধারণ মানুষ সেখানে মাথা ঠুকে মরে। এটা দেশ হতে পারে না।
এ সময় আরো বলেন, বিগত ১৬ বছর প্রশাসনকে দলীয় প্রশাসন হিসেবে দেখা গেছে দাবি করে সারজিস বলেন, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার দলীয় প্রশাসন কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। শেখ হাসিনা নিজে শেষ হয়েছেন, দলটাকেও শেষ করে দিয়েছেন। তাই পুলিশ বাহিনীকে জনগণ আর দেশের বাহিনী এবং স্বার্ভভৌমত্বের প্রতিক হয়ে ওঠার আহবান জানান তিনি।
জাতীয় নাগরিক কমিটি পাবনা জেলা শাখার আয়োজনে এবং জেলা এনসিপির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবু সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ,এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, চাটমোহর উপজেলা কমিটির সদস্য সচিব খায়রুল ইসলাম সহ অনেকে।
এর আগে রাত ৯টায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে চাটমোহর কলেজ মাঠ থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালুচর মাঠে এসে শেষ হয়ে শুরু হয় সমাবেশ।