Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুরে বিষ্ণুমূর্তিসহ ২ পাচারকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১২:৩৯

উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি।

​দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি ওজনের একটি মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। এই ঘটনায় মূর্তি পাচারের সঙ্গে জড়িত দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
​
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে দিনাজপুর র‍্যাব-১৩।
​
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) দুপুরে র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস দল বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আউলিয়া বাজারে অভিযান পরিচালনা করে। বাজারে মো. আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় কালো পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

​গ্রেফতাররা হলেন মো. আব্দুর রউফ (৬২), পিতা- মৃত মজিবর রহমান, গ্রাম- গণগাঁও, গণি মিয়া (৫৪), পিতা- মৃত ফজর আলী, গ্রাম- দগরাই খাটিয়াদীঘি। উভয়ই দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বাসিন্দা।
​
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, তারা মূল্যবান এই মূর্তিটি অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

​র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় বীরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। জব্দ করা বিষ্ণুমূর্তিসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
​
তিনি আরও উল্লেখ করেন যে, প্রত্নসম্পদ রক্ষায় এবং চোরাকারবারিদের বিরুদ্ধে র‍্যাবের এই জিরো টলারেন্স নীতি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর