Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ২২:৩২ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ২৩:১৮

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ আটক ৬

ঢাকা: মায়ানমারে পাচারকালে ১৭ লাখ টাকার বিপুল পরিমাণ সারসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা, ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৬ জন পাচারকারী আটক করা হয়।’

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর