Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিনবিঘা করিডর সীমান্তে খুঁটি স্থাপনের কাজ বন্ধ করল বিএসএফ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ০৯:৪৭ | আপডেট: ২৪ মে ২০২৬ ১১:১২

ঢাকা: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় সীমান্ত উত্তেজনার মধ্যে বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত পানবাড়ি সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (২৪ মে) সকালে বিজিবি এ তথ্য জানিয়েছে।

ওই বৈঠকে অংশ নেন রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং ভারতীয় ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিনোদ কুমার।

বৈঠকে বিজিবি সীমান্তের শূন্য লাইনের ৫০ গজের মধ্যে বিএসএফের বাঁশের খুঁটি স্থাপনের বিষয়ে তীব্র আপত্তি জানায়। বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যায় না।

বিজ্ঞাপন

জবাবে বিএসএফ দাবি করে, জমি অধিগ্রহণের জন্য শুধুমাত্র সার্ভে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তে কৃষিজমি ও ফসল কাটাকে কেন্দ্র করেও আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে। এছাড়া সীমান্তে কোনো ধরনের পুশইন না করার বিষয়েও আশ্বাস দেয় বিএসএফ।

পরে শান্তিপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয়। বর্তমানে তিনবিঘা করিডোরসহ পুরো সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর