Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৫:১৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১৯:০৩

কুড়িগ্রাম সীমান্ত।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের হাতে আটক হওয়া যুবকের নাম আজিবর রহমান (২৪)।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

এর আগে, সোমবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা-সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।

জানা গেছে, আটক হওয়া ব্যক্তি তার আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে সীমানা পিলার ৯৮৮-এর নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই যুবক। এ সময় সে বিএসএফের সামনে পড়ে।

আটক আজিবরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনি প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর