Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৬:৩৭ | আপডেট: ৩১ মে ২০২৬ ২১:৩৫

ছাত্রদলের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রটোকল দলের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রহিম ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন নাসির অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরের অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর