Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশচেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৫

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশচেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া যুবক।

ঢাকা: ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার বাইকচালক মুহিবুল্লাহ মুবিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন চেয়ে শুনানি করেন।

বিজ্ঞাপন

উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করলে মুহিবুল্লাহ মুবিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর