Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোশাক খাতের নিরাপত্তা ঋণে শর্ত শিথিল

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৯:০৩ | আপডেট: ২ জুলাই ২০২৬ ২০:১৩

– সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: রফতানিমুখী তৈরি পোশাক (আরএমজি) খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিচালিত জাইকা-সহায়তাপ্রাপ্ত আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট (ইউবিএসপি)–এর ঋণ বিতরণে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার(২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলার অনুযায়ী, প্রকল্পের অপারেটিং গাইডলাইনের ধারা ৪.১(৬) সংশোধন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের অবলোপনযোগ্য ঋণের (এনপিএল) হার সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত হলে তারা প্রকল্পের আওতায় অর্থায়নের সুযোগ পাবে। আগে এ ধারায় ভিন্ন শর্ত ছিল।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক বলেছে, তৈরি পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আর্থিক সহায়তা আরও সহজ করা এবং প্রকল্পের বাস্তবায়ন গতিশীল করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, অপারেটিং গাইডলাইনের অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। এই নির্দেশনা দেশের সব স্বীকৃত অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের (পিএফআই) জন্য প্রযোজ্য হবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর