Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বসত বাড়িতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ২৩:৪৩ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ১৩:১৫

চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর থানার নারায়ণপুর ইউনিয়নের একটি বসতবাড়িতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের মনিরুল ইসলাম কালুর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, মনিরুল ইসলাম কালুর বাড়িতে অর্ধশতাধিক ককটেল মজুত ছিল। হঠাৎ বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিষয়টি তদন্ত করছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হুসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অর্ধশত ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর