Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি ছাড়া কারও সঙ্গে জোট করেনি জামায়াত: ডা. শফিকুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২১:২৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ২২:৪৬

সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: বিএনপি ছাড়া কারও সঙ্গে জামায়াতের অতীতে জোট ছিল না বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে আইনমন্ত্রীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিনের সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি সংসদে জুলাইয়ের বক্তব্য শুনতে চেয়েছিলাম। অনেকে আবার পেছনের দিকে দৌড়াতে গিয়ে ৯৬ সাল পর্যন্ত গেলেন।’

তিনি বলেন, ‘তারা আরও একটু গেলে ৯১ সালে যেতে পারতেন, আপনি ৯৬ সালে থেমে গেলেন কেন এবং ৯৬-এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে।’

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, ‘১৯৯৬ সালে একসঙ্গে আমরা জোট করিনি। আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গে এবং এর বাইরের কারও সঙ্গে জোট হয়নি। যদি এটা বলা হয় তবে ১ থেকে ১০০ পর্যন্ত পুরোটাই মিথ্যা। যারা বলেন এটা তাদের ইতিহাস জানার কমতি এবং এটা তাদের রাজনীতিতে অনভিজ্ঞতা।’

মন্ত্রিপরিষদের সদস্য যখন বক্তব্য দেবেন তখন আমরা সঠিক বক্তব্য শুনতে চাই উল্লেখ করে তিনি বলেন, ‘৯৬ কেন হয়েছিল সেই বক্তব্যে আমরা যাবো না। এ বিষয়ে সুযোগ পেলে এই হাউজে একদিন বলবো।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর