Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৪:২০ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৬:১২

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম।

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাস (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহমুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, ‘পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দগ্ধ ১০ শ্রমিককে চিকিৎসার জন্য দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।’

বিজ্ঞাপন

আহতদের মধ্যে দিদারুল আলমের ৯৫ শতাংশ, লিটনের ৪০, জাহিদুলের ৩৫ শতাংশ, সেলিমের ২০ শতাংশ, আলমের ৬৫ শতাংশ, মাহমুদুল হকের ৬০ শতাংশ, নূর নবীর ৪৫ শতাংশ, উজ্জ্বলের ৫০ শতাংশ, জাহেদুল ইসলাম ও সিরাজুল ইসলামের ১০ শতাংশ করে পুড়েছে বলে হাসপাতালের বার্ন ইউনিট থেকে জানা যায়।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর