Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটের সব পুকুর ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ২০:২৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১৬:৪২

চুয়েটের সব পুকুর ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে। এসব পুকুরে সাঁতার কাটা, এমনকি পানিতে নামাও নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ নির্দেশনা জারি করা হয়।

ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা পানিতে নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি আচরণ হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পাশাপাশি সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

জানা যায়, গত ২৮ জুলাই চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। তার বাড়ি ফেনী জেলায়। এর রেশ কাটতে না কাটতেই গত ১২ আগস্ট একই পুকুরে ডুবে মারা যান কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অর্ণব দত্ত চমক এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। তারা দুজনই ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাদের দুজনের বাড়ি সিলেটে পাশাপাশি গ্রামে বলে জানা যায়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর