Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৮:০৮ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১৯:২৮

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহপাঠী ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়ে প্রাণ হারায়। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধারেরর চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছে। এটি একটি দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা।’

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় সবাইকে আরও সতর্ক থাকতে হবে। বিশেষ করে বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা মাঠ, পুকুর, জলাশয় কিংবা উঁচু স্থানে অবস্থান না করার জন্য তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

৩ জেলায় নতুন পুলিশ সুপার
৩০ আগস্ট ২০২৬ ২৩:৫২

আরো

সম্পর্কিত খবর