Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৯

অভিনেত্রী তানজিন তিশা।

ঢাকা: অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিযোগের সত্যতা পাওয়া যায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এমন প্রতিবেদন জমা দেওয়ার পর তার বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন মামলার বাদীপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় রনি এ আবেদন দাখিল করেন।

শুনানি শেষে আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, আদালত মামলার বাদী এবং তিনজন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ওইদিন নারাজি আবেদনের ওপর বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর সানায়া চৌধুরী ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।

অভিযোগে বলা হয়, রাজধানীর গুলশানের ১২৭ নম্বর সড়কে অবস্থিত নিজের ফ্যাশন হাউস ও স্টুডিও থেকে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি তানজিন তিশার কাছে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা আর ফেরত দেওয়া হয়নি।

বাদীপক্ষের দাবি, ১৫ ডিসেম্বর মেসেঞ্জারে শাড়ি ফেরত চাইলে তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হলেও শাড়িটি ফেরত পাওয়া যায়নি।

মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১০ নভেম্বর মেসেঞ্জার কলে তানজিন তিশা মামলা করার পাশাপাশি সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন সানায়া চৌধুরী।

তদন্ত শেষে চলতি বছরের ২৫ মে পিবিআইয়ের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তে পাওয়া যায়নি। তবে সেই প্রতিবেদনের বিরোধিতা করে এখন আদালতে নারাজি আবেদন করেছেন মামলার বাদীপক্ষ।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর