Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৪:০৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস

ঢাকা: বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০০৭ সালে বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ‘১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা’ আর্থিক ক্ষতি করা হয়েছে। এ অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে মোট ১৫টি দুর্নীতির মামলা দায়ের করা হয়।

দীর্ঘদিন বিচারিক কার্যক্রম চলার পর মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রায়ে ১৫টি মামলার সবগুলোতেই মির্জা আব্বাসকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর