Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
২ আগস্ট ২০২৬ ০৯:৪৪ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ০৯:৪৫

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)

ঢাকা: ডাটা প্রটেকশন অ্যান্ড সাইবারসিকিউরিটি এক্সপার্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১২ আগস্ট পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)

বিভাগ: এফএও রিপ্রেজেন্টেশন ইন বাংলাদেশ (এফএওবিডি)

পদের নাম: ডাটা প্রটেকশন অ্যান্ড সাইবারসিকিউরিটি এক্সপার্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ৬ মাস, তবে মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা:

ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, সাইবারসিকিউরিটি বা ইনফরমেশন সিস্টেমসে স্নাতকোত্তর।

বিজ্ঞাপন

অন্যান্য যোগ্যতা:

ইংরেজিতে লেভেল সি দক্ষতা থাকতে হবে।

ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ই-ভাউচার সিস্টেম ও সাইবারসিকিউরিটি কমপ্লায়েন্সে অভিজ্ঞ হতে হবে।

অভিজ্ঞতা: ৮ বছর

দায়িত্বসমূহ:

কেওয়াইসি সুবিধাযুক্ত বেনিফিশিয়ারি রেজিস্ট্রি চালুর ক্ষেত্রে ডাটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা পর্যালোচনা করা।

প্রস্তাবিত ই-ভাউচার ডেলিভারি মডেলে পর্যাপ্ত ডাটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি ব্যবস্থা রয়েছে কি না তা পর্যালোচনা করা।

প্রস্তাবিত ডিজিটাল সমাধানগুলো এফএও-র অভ্যন্তরীণ আইসিটি ও সিএসআই সিকিউরিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কি না তা নিশ্চিত করা।

ই-ভাউচার সিস্টেমের ডাটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি ঝুঁকি কমানোর বিষয়ে বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা প্রদান।

এফএও কর্তৃক অর্পিত সাইবার সিকিউরিটি সম্পর্কিত অন্যান্য কারিগরি দায়িত্ব পালন করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ, বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশে ওয়ার্ক পারমিট রয়েছে এমন ব্যক্তি

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://jobs.fao.org/careersection/fao_external/jobdetail.ftl?job=2601593&tz=GMT%2B02%3A00&tzname=Europe%2FBudapest এই ঠিকানায় ক্লিক করে আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের সময়সীমা: ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞাপন

ঢাকার বায়ুমান আজ 'সহনীয়'
২ আগস্ট ২০২৬ ১০:৪৭

আরো

সম্পর্কিত খবর