Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১১:১২

খুলনা: খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর