Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় একই এলাকায় ২ যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ২৩:৫১

প্রতীকী ছবি

খুলনা: জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আশিবিঘা এলাকার খোকনের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম এবং একই এলাকার মুনীরের ছেলে নাজমুল।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঞ্জুরুল তার বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান স্বজনরা। এর কিছুক্ষণ পর একই এলাকায় নাজমুল নামের আরেকজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর