Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কৃষক লীগের আহ্বায়ক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১০:১১

জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বককার খান।

রাজবাড়ী: রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বককার খানকে (৪৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু বককার খান ওই এলাকার করম আলীর ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠন গত ১০ নভেম্বর রাতে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে লকডাউন কর্মসূচি বাস্তবায়নের নাম করে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করলে চারজনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫–২০ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৭(৩), ৮, ৯(৩), ১০ ও ১১ ধারায় মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খানকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর