Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ২৩:০২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:০৬

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে রিয়াদের ওপর হামলার এই ঘটনা ঘটে। পরে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানার উপ-পরিদর্শক প্রণয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে সিএনজিচালিত একটি অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে উপুর্যুপুরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

সদর থানার উপ-পরিদর্শক প্রণয় কুমার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর