Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে হেরোইনসহ ২ নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ২০:৫৪

উদ্ধার করা হেরোইন, টাকা ও মোবাইল

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ। এর আগে, সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় ‘রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট’-এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন— রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী উপজেলার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করে তাদের কাছ থেকে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহের সঙ্গে তাদের জড়িত থাকার কথা জানা গেছে।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ও তাদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলার তথ্য আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

পরে গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর