Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক উলটে আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৩১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৭

মালবাহী ট্রাক উল্টে চালকসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি মালবাহী ট্রাক উল্টে অন্তত ৯ জন আহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি রেলওভার ব্রিজের ঢালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উলটে যায়। চালক কুয়াশার কারণে সামনের রাস্তা স্পষ্টভাবে দেখতে না পারায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনায় ট্রাকের চালকসহ মোট নয়জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে।

প্রথমে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ট্রাকটি কুমিল্লা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকে মেলার ডেকোরেশনের মালামাল, বিভিন্ন পণ্য ও শ্রমিক ছিল। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর