Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ট্রাক্টর উলটে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২১:৩৬

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টর উলটে আব্দুল মমিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মমিন একই এলাকার লাল মিয়ার ছেলে। তার বাবা মারা যাওয়ার পর হতে সে নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া গ্রামে নানা আব্দুল মজিদের বাড়িতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, নিহত মমিন শনিবার সন্ধ্যার সময় মাটি ও বালু পরিবহন শেষে কুঠিয়ালপাড়ার ক্যানেলের ওপর দিয়ে মাহিন্দ্র ট্রাক্টরটি নিয়ে তকেয়াপাড়া বাড়ি ফিরছিল। এ সময় ট্রাক্টরটি উলটে যেয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। মরদেহ তার নানা বাড়ি তকেয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর