Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণনা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র না ছাড়ার আহ্বান আমির হামজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

কুষ্টিয়া: ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোটকেন্দ্র ছেড়ে না আসার অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজে এ পোস্ট দিয়ে অনুরোধ জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে আমাদের অবস্থান অনেক ভালো আলহামদুলিল্লাহ। সকলের প্রতি অনুরোধ, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে কেউ যাবেন না।’

মুফতি আমির হামজার ফেসবুক পোস্ট।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর