Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটের মাঠে পাত্তা না পেয়ে এখন তাদের ভরসা ইলেকশন ইঞ্জিনিয়ারিং’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৬

এনসিপি’র উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।

নীলফামারী: ভোটের মাঠে জনসমর্থন না পেয়ে একটি রাজনৈতিক দল এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ভরসা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘ভোটের মাঠে পাত্তা পায়নি। এখন তাদের ভরসা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, নীলফামারীর চারটিতেই দাঁড়িপাল্লা।’

এর আগে একই দিনে আরেকটি স্ট্যাটাসে আরও গুরুতর অভিযোগ তোলেন আবু সাঈদ লিওন। তিনি দাবি করেন, নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা নিজেরাই দায়িত্ব নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়াচ্ছেন। তার অভিযোগে বলা হয়, বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসারকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে এবং বিশেষ করে নারী ভোটারদের ক্ষেত্রে এই অনিয়ম বেশি ঘটছে।

বিজ্ঞাপন

ওই স্ট্যাটাসে তিনি ১২ দলীয় জোটের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর