Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় বায়তুন নূর শপিং সেন্টারে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০

আগুনে পুড়ে যাওয়া দোকান।

খুলনা: খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে।

এতে মোবাইলের দোকানসহ ১০/১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানায়, রাত ১১ টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ড-ের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা অগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

বিজ্ঞাপন

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, বয়রা থেকে ও টুটপাড়া থেকে মোট ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর