Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৩

উদ্ধার হওয়া শিশুটি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর মোহাম্মদ আলী (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ধুবাইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের জিকে খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের কহন আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের জিকে খালের কিনারায় খেলতে যায় মোহাম্মদ । এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।

বিজ্ঞাপন

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ নাসিম রেজা নীলু বলেন, খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মিরপুর ইউনিট গভীর রাত পর্যন্ত অনুসন্ধান চালায় পরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বুধবার সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে খালে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহটি উদ্ধার করে।

মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর