Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় রগ কেটে যুবদল নেতাকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭

নিহত যুবদল নেতা মুরাদ খান।

খুলনা: খুলনার দিঘলিয়ায় ছু‌রি দিয়ে রগ কেটে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃ‌ত্তরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সেনহা‌টি বক্সীবা‌ড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি সেনহা‌টি ইউনিয়ন যুবদলের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে সাজ্জাদ ও আলা‌মিনসহ আরও ১০ থেকে ১৫ জন মুরাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য এক‌টি দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই দোকানের তালা ভেঙ্গে দোকানের ভেতর ঢুকে ছু‌রি দিয়ে দুই হাটুর নিচের রগ কেটে দেয়। স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আমরা অভিযান শুরু করেছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর