Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ার ডিসি প্রত্যাহার, বিক্ষোভের ঘোষণা ছাত্র-জনতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ২২:৪৬

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনকে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। কিন্তু জেলা প্রশাসককে জনবান্ধব আখ্যা দিয়ে সরকারের সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না স্থানীয় জনগণ। তারা বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এমনকি তারা বিক্ষোভের ঘোষণাও দিয়েছে।

এর আগ রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। প্রত্যাহার হওয়া উপ-সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এদিকে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রত্যাহার আদেশ পুনর্বিবেচনার দাবিতে আগামীকাল ২ মার্চ সকাল ১০ টার সময় শহরের মজমপুরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

তাদের দাবি, বর্তমান জেলা প্রশাসকের জনবান্ধব ভূমিকার কারণে তারা এই বদলি মেনে নিতে পারছেন না। সরকার যাতে এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে, সেজন্যই তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর