Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ২৩:০৯

ইরানে আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

রাজশাহী: ইরানে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বেলা ১১টায় নগরীর গণকপাড়ায় ‘সাম্রাজ্যবাদ বিরোধী নাগরিকবৃন্দ, রাজশাহী’ আয়োজিত এই সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে আগ্রাসন চালাচ্ছে, স্বাধীন দেশগুলোর সম্পদ দখল করছে এবং ইরানের মতো দেশে সাম্প্রদায়িক বিভাজন ব্যবহার করে হস্তক্ষেপ করছে। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকার অভাবকেও সমালোচনা করেন।

বিজ্ঞাপন

বক্তারা আরও উল্লেখ করেন, বোমা ও ক্ষেপণাস্ত্র সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, নারী-শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি করে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন-ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন হেরিটেজ ও সবুজ সংহতি রাজশাহী জেলার সভাপতি মাহাবুব সিদ্দিকী, রাজশাহী জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও জুলাই ৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, গণসংহতি আন্দোলন রাজশাহীর মহানগরের সদস্য সচিব নাদিম সিনা, ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস রাজশাহীর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এবং নয়া গণতান্ত্রিক গণমোর্চার সাধারণ সম্পাদক শামীম পারভেজ প্রমুখ।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর