Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বামী খুনের ঘটনায় ‘টিকটকার’ স্ত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ২২:৪৮

কক্সবাজার: জেলার রামুতে আলোচিত বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি তাহেরা বেগম আঁখিকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উখিয়া উপজেলার কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাহেরা বেগম আঁখি উখিয়া উপজেলার খুলিয়াপালং ইউনিয়নের দরিয়ার দিঘী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ মুসা।

র‍্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাহেরা বেগম আঁখিকে গ্রেফতার করে। তিনি নিহত জিহাদের স্ত্রী এবং মামলার প্রধান এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, গত ৪ মার্চ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের (২৫) গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিহাদ রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় টমটম অটোরিকশাচালক ছিলেন।

ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকেই জিহাদের স্ত্রী তাহেরা বেগম আঁখি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ঘটনাটি ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেফতার হওয়া তাহেরা বেগম আঁখি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর