Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পেকুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ মার্চ ২০২৬ ২১:৪৭

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় আতিক উল্লাহ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (২২ মার্চ) ভোররাতে উপজেলার মগনামা ইউনিয়নের কালারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে পেকুয়া থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত মুহাম্মদ আতিক উল্লাহ (২২) ওই গ্রামের নজির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আতিক উল্লাহ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়দের ধারণা, স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে তিনি এ পথ বেছে নিতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার মৃত্যুর আসল কারণ উদঘাটন করা হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর