Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মায় বাস ডুবি / কুষ্টিয়ার নিখোঁজ ৪ যাত্রীর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১১:৪৭ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৫:২৩

নিহতদের জানাজা অনুষ্ঠিত।

কুষ্টিয়া: রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে কুষ্টিয়ার নিখোঁজ চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি নদী থেকে উত্তোলন করে। এ সময় বাসের ভেতর থেকে ওই চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলো রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দাফন করতে মরদেহ কবরস্থানে নেওয়া হচ্ছে।

নিহতরা হলেন, কুষ্টিয়া পৌরসভার মজমপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), সদর উপজেলার খাগড়বাড়ীয়া এলাকার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮) এবং খোকসা উপজেলার সমাজপুর ইউনিয়নের ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩)।

বিজ্ঞাপন

এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে বাসটি কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে শিশুসহ আটজন যাত্রী নিয়ে ছেড়ে যায়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও হেলপারসহ অন্তত ৫০ জন যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর