Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় মোটরের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২১:১৫

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় সেচ পাম্পের মোটরের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মনি চন্দ্র (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা গ্রামের হিন্দুপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনি চন্দ্র ওই গ্রামের দেবেন্দ্রনাথের চন্দ্রের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব।

স্থানীয়রা জানায়, সকাল থেকে নিহত মনি চন্দ্র তার এক প্রতিবেশির বাড়িতে কাজ করছিল। পরে দুপুরে সেসহ দুইজন পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এসময় সেচ পাম্পের মোটরে থাকা টিউবয়েল আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় সেটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর