Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১১:২৯

নিহত শিশু আতিকা।

চুয়াডাঙ্গায়: চুয়াডাঙ্গার দর্শনায় জ্বালানি তেলবাহী ট্রাঙ্ক লরির ধাক্কায় শিশু আতিকা (৩) নিহত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা রেলগেটের কাছে দৌড়ে রাস্তা পারাপার করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় শিশুটি।

নিহত আতিকা দর্শনা মোবারকপাড়ার আতাহার জামিলের মেয়ে। মা হাজেরা খাতুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পর থেকে সে তার খালু সোনালী ব্যাংকের ক্যাশিয়ার মোবারক হোসেনের বাড়িতেই থাকতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার শিকার শিশু আতিকাকে নিয়ে তার খালু মোবারক হোসেন ও খালা চুয়াডাঙ্গা থেকে সিএনজিযোগে দর্শনায় ফেরেন। সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দর্শনা হতে চুয়াডাঙ্গাগামী চলন্ত জ্বালানি তেলবাহী ট্যাংকলরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটির মাথার ওপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনাস্থল থেকে ট্যাংকলরিটি দামুড়হুদা মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয় ও চালক নিমাই চন্দ্র অধিকারীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর