Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৯:০১

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

রংপুর: জেলার তারাগঞ্জে বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে থেমে থেমে বৃষ্টি চলাকালে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেরা বেগম ওই গ্রামের মজিবর হোসেনের স্ত্রী। দুপুরের খাবার রান্নার জন্য তিনি বাড়ির পাশে শুকনো লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনসুর পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃষ্টির মধ্যেই ওই গৃহবধূ বাড়ির বাইরে যান, যার ফলে এ দুর্ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি এরইমধ্যে প্রশাসনকে জানানো হয়েছে।’

বিজ্ঞাপন

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর