Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশীয় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যানের ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২১:৪৩

সিরাজগঞ্জ: জেলার কাজিপুরে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মাহবুবুর রহমান দিপু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাহবুবুর রহমান দিপু উত্তর রেহাইসুরিবেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত বলেন, আটক মাহবুবুর রহমান দিপু রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারের একটি ওয়ার্কসপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার নিকট থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরির বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দিপুকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর