Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বামীর মৃত্যুর ১৩ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ মে ২০২৬ ০০:০২ | আপডেট: ৬ মে ২০২৬ ০৯:৪২

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে স্বামীর মৃত্যুর ১৩ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। এই দম্পতি হলেন- পাইককান্দি গ্রামের বাসিন্দা সাত্তার খানের ছেলে মিঠু খান (৫০) এবং তার স্ত্রী হেনা বেগম (৪৫)।

মঙ্গলবার (৫ এপ্রিল) বালিয়াকান্দি সদর ইউপি সদস্য আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু খান (৫০) গত সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে সোমবার দিবাগত রাত ৩টায় মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন এবং এলাকায় পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

এরপর স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে তার স্ত্রী হেনা বেগম (৪৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টার দিকে তিনিও মারা যান। স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন বলেন, স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুতে সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর